Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত জয় কেরলের  

দুরন্ত জয় কেরলের
 
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
কেরল ব্লাস্টার্স- ৩ : ওড়িশা এফসি- ২
Advertisement
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপ্রতিরোধ্য নোয়া সাদিউ। ওড়িশার বিরুদ্ধে কেরল ব্লাস্টার্সকে জেতালেন মরক্কান ফুটবলার। সোমবার কোচিতে রুদ্ধশ্বাস ম্যাচে লোবেরা ব্রিগেডকে ৩-২ গোলে বশ মানায় কেরল। ম্যাচের ৪ মিনিটে জেরির গোলে এগিয়ে যায় ওড়িশা (১-০)। দ্বিতীয়ার্ধ পরের পর নাটক। ৬০ মিনিটে কেরলকে সমতায় ফেরান পেফরা (১-১)। ৭৩ মিনিটে মোর্তাদা ফলকে টপকে জাল কাঁপান গিমিনেজ (২-১)। এর সাত মিনিট পরেই ওড়িশার পালা। এক্ষেত্রে জটলা থেকে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ ডোরিয়েলটনের (২-২)। কিন্তু সংযোজিত সময়ে নোয়ার শট ডিপ করে গোলে প্রবেশ করে (৩-২)। হারের পর ১৬ ম্যাচে ওড়িশার পয়েন্ট ২১। আপাতত সপ্তম স্থানে তারা। সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট কেরলের।
সম্পর্কিত সংবাদ