নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। কেরিয়ারের পড়ন্ত বেলাতেও অপ্রতিরোধ্য সুনীল ছেত্রী। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাঁর হ্যাটট্রিকের সৌজন্যে ফের শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু এফসি। ম্যাচের ফল ৪-২। এদিন ম্যাচের ৮,৭৩ ও সংযোজিত সময়ে জাল কাঁপান সুনীল। দলের অপর গোলটি রায়ান উইলিয়ামসের। অন্যদিকে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও সমতা ফেরায় কেরল। জেসুস ও ফ্রেডি তাদের গোলদাতা। কিন্তু সুনীলের কাছেই হারতে হল তাদের। ১১ ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট ২৩। দু’টি ম্যাচ কম খেলে মোহন বাগানের ২০ পয়েন্ট।



