Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

মুম্বইয়ে মারাঠি না শেখা চালকরা ফাঁপরে

মুম্বইয়ে মারাঠি না জানা অটো ও ট্যাক্সি চালকরা ফাঁপরে পড়তে চলেছেন? এই চালকদের জন্য এর আগে মারাঠি শেখা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য সময় বেঁধে দিয়েছিল মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার।

মুম্বইয়ে মারাঠি না শেখা চালকরা ফাঁপরে
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুম্বইয়ে মারাঠি না জানা অটো ও ট্যাক্সি চালকরা ফাঁপরে পড়তে চলেছেন? এই চালকদের জন্য এর আগে মারাঠি শেখা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য সময় বেঁধে দিয়েছিল মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হওয়ায় তাঁদের এখনও যাঁরা মারাঠি ভাষা রপ্ত করতে পারেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

কী পদক্ষেপ নেওয়া হতে পারে? মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনায়েক বলেছেন, এখনও যাঁরা মারাঠি শিখে উঠতে পারেননি, সেই চালকদের প্রথমে ৩০ দিনের নোটিস দেওয়া হবে। তারপরও যাঁরা ব্যর্থ হবেন, তাঁদের লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করা হতে পারে। তাতেও কাজ না হলে পাকাপাকিভাবে বাতিল করা হতে পারে লাইসেন্স। জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকার আয়োজিত মারাঠি ভাষাশিক্ষার কোর্স শেষে সার্টিফিকেট পেয়েছেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার অটো ও ট্যাক্সি চালক। ফলে এই চালকরা সম্ভাব্য সরকারি পদক্ষেপের আওতায় পড়বেন না।  

Advertisement
সম্পর্কিত সংবাদ