Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকা সহ গাড়ি নিয়ে উধাও চালক, গ্রেপ্তার ভুবনেশ্বরে

মালিক মন্দিরে প্রণাম করতে যেতেই গাড়ি নিয়ে উধাও চালক। ওই গাড়িতেই ব্যবসার টাকা রেখেছিলেন মালিক। মাঝরাস্তায় গা‌ড়ি ফেলে ওই টাকা নিয়ে ভুবনেশ্বর চলে গিয়েছিল কুড়ি বছরের চালক রামকেওয়াল শর্মা।

টাকা সহ গাড়ি নিয়ে উধাও চালক, গ্রেপ্তার ভুবনেশ্বরে
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালিক মন্দিরে প্রণাম করতে যেতেই গাড়ি নিয়ে উধাও চালক। ওই গাড়িতেই ব্যবসার টাকা রেখেছিলেন মালিক। মাঝরাস্তায় গা‌ড়ি ফেলে ওই টাকা নিয়ে ভুবনেশ্বর চলে গিয়েছিল কুড়ি বছরের চালক রামকেওয়াল শর্মা। ভুবনেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এল রবীন্দ্র সরোবর থানার পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ৩৮ লক্ষ টাকা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মেটিয়াবুরুজ এলাকার এক ব্যবসায়ী ১৯ জুন বিভিন্ন জায়গা থেকে ৪০ লক্ষ টাকা পেমেন্ট তোলেন। এরপর গাড়ি নিয়ে লেক কালীবাড়িতে যান পুজো দিতে। বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল চালক। ওই টাকা গাড়িতেই রাখা ছিল। মালিক মন্দিরের বাইরে এসে দেখেন, টাকা সমেত গাড়ি উধাও। এরপর রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ করলে পুলিস কেস রুজু করে। তদন্তে নেমে দেখা যায়, অভিযুক্ত ভুবনেশ্বরে রয়েছে। রবীন্দ্র সরোবর থানার ওসি গৌতম রুজ তদন্তকারী টিমকে ভুবনেশ্বরে পাঠান। সেখান থেকে ধরা পড়ে অভিযুক্ত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ