Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

যাত্রীবাহী অটো উলটে মৃত চালক

এক মোটরবাইক চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের। মঙ্গলবার দুপুরে অশোকনগরে দুর্ঘটনাটি ঘটেছে।

যাত্রীবাহী অটো উলটে মৃত চালক
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক মোটরবাইক চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের। মঙ্গলবার দুপুরে অশোকনগরে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত অটোচালকের নাম মানিক দেবনাথ (৪৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোয় থাকা অন্তত ৯ জন যাত্রী। তাঁদের সকলকেই হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীয়ার নগরউখড়া থেকে হাবড়াগামী রুটে যাত্রী নিয়ে আসছিল অটোটি। অশোকনগরের বনবনিয়া চৌমাথার ঠিক আগে আচমকা একটি মোটরবাইক দ্রুতগতিতে অটোর সামনে চলে আসে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের অভিযোগ, মোটরবাইকটি ডান দিক থেকে হঠাৎ বাঁ দিকে চলে আসায় সংঘর্ষ এড়াতে মরিয়া চেষ্টা করেন অটোচালক মানিকবাবু। ফলে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মানিকবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ