Bartaman Logo
৯ জুন, ২০২৬

ড্রোন থেকেই মিসাইল ছুড়ে টার্গেট ধ্বংস, সফল পরীক্ষা ডিআরডিও-র

আকাশে উড়ছে ছোট্ট ড্রোন। সেখান থেকেই ছোড়া হল মিসাইল। মুহূর্তে ছুটে গেল লক্ষ্যবস্তুর দিকে। নিখুঁত নিশানায় ধ্বংস চলমান ‘টার্গেট’। সামরিক দক্ষতার আরও এক নজির তৈরি করল ভারত।

ড্রোন থেকেই মিসাইল ছুড়ে টার্গেট ধ্বংস, সফল পরীক্ষা ডিআরডিও-র
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আকাশে উড়ছে ছোট্ট ড্রোন। সেখান থেকেই ছোড়া হল মিসাইল। মুহূর্তে ছুটে গেল লক্ষ্যবস্তুর দিকে। নিখুঁত নিশানায় ধ্বংস চলমান ‘টার্গেট’। সামরিক দক্ষতার আরও এক নজির তৈরি করল ভারত। শুক্রবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে সফলভাবে পরীক্ষা হল ইউএভি লঞ্চড প্রিসিসন গাইডেড মিসাইল (ইউএলপিজিএম)-ভি৩-এর। এক্স হ্যান্ডেলে উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ডিআরডিও-র এই পরীক্ষা ভারতের মিসাইল সক্ষমতাকে অন্য উচ্চতায় নিয়ে গেল। ডিআরডিও এবং তাঁদের পার্টনার ডিসিপিপি, এমএসএমই ও স্টার্ট আপগুলিকে শুভেচ্ছা। এই সাফল্য প্রমাণ করে ভারতের শিল্প সামরিক ক্ষেত্রে প্রসারিত হওয়ার জন্য প্রস্তুত।’

Advertisement

এর আগে ইউএলপিজিএম-ভি২ মিসাইলও তৈরি করেছিল ডিআরডিও-র টার্মিনাল ব্যালিস্টিকস রিসার্চ ল্যাবরেটরি। যেখানে একাধিক ওয়ারহেড লাগানো যেত। তারই উত্তরসূরি হিসাবে তৈরি হয়েছে এই মিসাইল। জানা যাচ্ছে, নয়া ভ্যারিয়েন্টের এই মিসাইলটির ওজন মাত্র সাড়ে ১২ কেজি। ওজন কম হওয়ায় হালকা ড্রোনও এই মিসাইল বহনে সক্ষম। দিনের আলোয় এই মিসাইলের রেঞ্জ ৪ কিমি। রাতে আড়াই কিলোমিটার দূরে নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হাসতে সক্ষম। টার্গেট স্থির হোক বা চলমান, নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ইউএলপিজিএম-ভি৩। গত ১০-১৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া প্রদর্শনীতে দেখানো হয়েছিল এই নয়া মিসাইল।

Advertisement
সম্পর্কিত সংবাদ