Bartaman Logo
৯ জুন, ২০২৬

দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম পরীক্ষা করল ডিআরডিও

আরও দুর্ভেদ্য হল ভারতের আকাশ। শনিবার দুপুরে দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করল ডিআরডিও। নাম ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (আইএডিডব্লুএস)। ওড়িশার উপকূলে যাবতীয় পরীক্ষা হয়।

দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম পরীক্ষা করল ডিআরডিও
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরও দুর্ভেদ্য হল ভারতের আকাশ। শনিবার দুপুরে দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করল ডিআরডিও। নাম ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (আইএডিডব্লুএস)। ওড়িশার উপকূলে যাবতীয় পরীক্ষা হয়। উপস্থিত ছিলেন ডিআরডিও ও প্রতিরক্ষা বাহিনীর পদস্থ আধিকারিকরা। সাফল্যের সঙ্গে এই পরীক্ষা করার 

Advertisement

জন্য ডিআরডিও’কে অভিনন্দন জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সমাজমাধ্যমে লেখেন, ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর জন্য ডিআরডিও, সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই। এর জেরে দেশের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হল। শত্রুপক্ষের হামলা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আইএডিডব্লুএস।’ জানা গিয়েছে, আইএডিডব্লুএস একটি বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম। এর মধ্যে রয়েছে তিন ধরণের অত্যাধুনিক অস্ত্র। সেগুলি হল- কুইক রিঅ্যাকশন সার্ফেস টু এয়ার মিসাইল, অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ও ডিরেক্টেড এনার্জি ওয়েপন। এর মাধ্যমে আকাশপথে শত্রুপক্ষের হামলা রুখে দিতে পারবে ভারতীয় সেনা।

সম্পর্কিত সংবাদ