Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টিকটিকি-গিরগিটি নিয়ে আঁকা প্রতিযোগিতা, প্রথম পাঁচে বাগনানের রোশনি

টিকটিকি, গিরগিটি, গোসাপ ইত্যাদি প্রাণীদের রক্ষা করতে হবে। এ নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যে আয়োজন হয়েছিল একটি অঙ্কন প্রতিযোগিতার।

টিকটিকি-গিরগিটি নিয়ে আঁকা প্রতিযোগিতা, প্রথম পাঁচে বাগনানের রোশনি
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: টিকটিকি, গিরগিটি, গোসাপ ইত্যাদি প্রাণীদের রক্ষা করতে হবে। এ নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যে আয়োজন হয়েছিল একটি অঙ্কন প্রতিযোগিতার। জাতীয়স্তরের কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘আই লাভ লিজার্ডস’ নামে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। ৬ থেকে ৯ বছর এবং ১০ বছর থেকে ১৫ বছর বিভাগে দেশের কয়েক হাজার ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। এই রাজ্য থেকেও অংশ নিয়েছিল অনেকে। ভারতের মধ্যে সেরা পাঁচে স্থান করে নিয়েছে বাগনানের খালোড় গ্রাম পঞ্চায়েতের রোশনি মাইতি। জানা গিয়েছে, এ রাজ্য থেকে সে একমাত্র প্রতিযোগী যে স্থান অধিকার করেছে। বাগনান বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রোশনি। এই সাফল্যে খুশি তার আঁকার শিক্ষক সৈকত খাঁড়া। খুশি বাগনানের বাসিন্দারা। 

Advertisement

এই অঙ্কন প্রতিযোগিতার অন্যতম উদোক্তা ভারতবর্ষের বিখ্যাত সরীসৃপ বিশেষজ্ঞ ডঃ ভরদ গিরি। তিনি জানান, আমাদের পরিবেশে টিকটিকি, গিরগিটি জাতীয় প্রাণীর গুরুত্ব অপরিসীম। এই প্রাণীগুলি বিষাক্ত পোকামাকড় খায়। খেতের ফসল রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই প্রাণীদের নিয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ