Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ড্র ম্যান ইউ, লিভারপুলের

প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে হারের পর অবশেষে পয়েন্টের মুখ দেখল চেলসি। শনিবার অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল দ্য ব্লুজ। সেই সঙ্গে এফএ কাপের ফাইনালে নামার আগে কিছুটা হলেও  জমি পোক্ত করল লন্ডনের ক্লাবটি।

ড্র ম্যান ইউ, লিভারপুলের
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

লন্ডন: প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে হারের পর অবশেষে পয়েন্টের মুখ দেখল চেলসি। শনিবার অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল দ্য ব্লুজ। সেই সঙ্গে এফএ কাপের ফাইনালে নামার আগে কিছুটা হলেও  জমি পোক্ত করল লন্ডনের ক্লাবটি। এদিন ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ৬ মিনিটে লিড নেয় লিভারপুল। স্কোরশিটে নাম তোলেন রায়ান গ্রাভেনবার্খ। তবে ৩৫ মিনিটে চেলসিকে ম্যাচে ফেরান এনজো ফার্নান্ডেজ। এরপর দ্বিতীয়ার্ধে দু’দল গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ। এই ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখল আর্নে স্লটের ছেলেরা। সমসংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে চেলসি। অপর ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে আটকে গেল ম্যান ইউ। অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করলেন ব্রুনো ফার্নান্ডেজরা। ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল রেড ডেভিলস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ