Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জীবনকৃতি দ্রাবিড়, বর্ষসেরা শুভমান

খেলোয়াড় কিংবা কোচ, ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের অবদান অনস্বীকার্য। নিখুঁত টেকনিক কাজে লাগিয়ে বিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তিনি

জীবনকৃতি দ্রাবিড়, বর্ষসেরা শুভমান
  • ১৩ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: খেলোয়াড় কিংবা কোচ, ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের অবদান অনস্বীকার্য। নিখুঁত টেকনিক কাজে লাগিয়ে বিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তিনি। ২০১২ সালে অবসরের পর কোচিংয়ে আসেন রাহুল। প্রথমদিকে যুব দলের সঙ্গেই কাজ করেছিলেন। পরে দায়িত্ব নেন সিনিয়র দলের। দ্রাবিড়ের প্রশিক্ষণে ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। গত রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব ধরে রাখতে সফল সূর্যরা। তারপর গম্ভীরের মুখেও শোনা যায় দ্রাবিড়ের প্রশংসা। এবার বোর্ডের পক্ষ থেকে দ্রাবিড়কে জীবনকৃতি সম্মান দেওয়া হবে। ১৫ মার্চ দিল্লিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মহিলাদের বিভাগে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন মিতালি রাজ। বর্ষসেরা ক্রিকেটার শুভমান গিল। এই অনুষ্ঠানেই সংবর্ধনা জানানো হবে সদ্য বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের। এছাড়া অতীতে আইসিসি ট্রফি জয়ী জাতীয় দলের সদস্য সম্মান জানানোর পরিকল্পনা নিয়েছে বিসিসিআই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ