Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাদল সরকারের নাটক

বর্ধমানের পানাগড়ে সম্প্রতি সাতকাহানিয়ার তেপান্তর নাট্যগ্রামে আয়োজিত হল ২৪ ঘণ্টা নাট্যোৎসব ২০২৬। বাদল সরকারের লেখা ১৯টি নাটক মঞ্চস্থ হল।

বাদল সরকারের নাটক
  • ২৭ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

বর্ধমানের পানাগড়ে সম্প্রতি সাতকাহানিয়ার তেপান্তর নাট্যগ্রামে আয়োজিত হল ২৪ ঘণ্টা নাট্যোৎসব ২০২৬। বাদল সরকারের লেখা ১৯টি নাটক মঞ্চস্থ হল। মিতালী উৎসব নাট্য সংস্থার উদ্যোগে কচিকাঁচাদের উদ্বোধনী নৃত্যের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। সূচনা করেন তেপান্তর নাট্যগ্রামের কর্ণধার ও নাট্য নির্দেশক কল্লোল ভট্টাচার্য। মঞ্চে ছিলেন গৌতম বিশ্বাস, দুলাল চক্রবর্তী, সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুচরিতা বড়ুয়া। সমগ্র উৎসবের ভাবনা, পরিকল্পনা, পরিচালনায় ছিলেন নাট্য নির্দেশক ও অভিনেতা উৎসব দাস।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ