Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নিকাশি নালা আটকে দোকান, ভাঙল পুরসভা

নিকাশি নালা আটকে দোকান, ভাঙল পুরসভা
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিকাশি নালা আটকে রেখে তৈরি হয়েছিল দোকান। বুধবার চুঁচুড়া পুরসভার তরফে সেই দোকান বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল। গোটা অপারেশনের নেতৃত্ব দেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য জয়দেব অধিকারী। ঘটনা চুঁচুড়ার শিবতলার রথতলা এলাকার। সেখানে একটি বটগাছের গুঁড়িতে নিকাশি নালা কিছুটা আটকে গিয়েছিল। বাকিটা আটকে রেখেছিল একটি দোকান। সেই দোকানটি দীর্ঘদিন ধরেই বন্ধ। পুরকর্তাদের দাবি, দোকানটি নিকাশিনালা দখল করে তৈরি হয়েছিল। বারবার বলার পরেও দোকান মালিক পদক্ষেপ করেননি। সেই কারণেই এদিন দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। জয়দেববাবু বলেন, দোকান সরিয়ে নেওয়া তো দূর, দোকান মালিক নতুন করে নির্মাণ শুরু করেছিলেন। জবরদখলের বিরুদ্ধে এটা আমাদের সুচিন্তিত পদক্ষেপ। আশা করব, সকল জবরদখলকারীরা সতর্ক হবেন। ওখানে নালা পরিষ্কার না হওয়ার জেরে পুরসভার চারটি ওয়ার্ডের নিকাশি নিয়ে সমস্যা হচ্ছিল। জল উপচে যাচ্ছিল।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ