নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পয়েন্ট নষ্ট এফসি গোয়ার। বুধবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৬৫ মিনিটে ইয়াসির এগিয়ে দেন গোয়াকে (১-০)। দশ মিনিট পর গোল শোধ জিতিনের (১-১)। এই ড্রয়ে আরও সুবিধা হল মোহন বাগানের। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট গোয়ার। সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্টে এগিয়ে মোহন বাগান।



