Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

চীনা বিদেশমন্ত্রীকে বার্তা দোভালের

ভারত যুদ্ধের পক্ষপাতী নয়। তবে পহেলগাঁও হামলার পর জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। শনিবার চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথা বলার সময় এমনটাই জানালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

চীনা বিদেশমন্ত্রীকে বার্তা দোভালের
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত যুদ্ধের পক্ষপাতী নয়। তবে পহেলগাঁও হামলার পর জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। শনিবার চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথা বলার সময় এমনটাই জানালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আলোচনায় ওয়াং আশাপ্রকাশ করেছেন যে, আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাবে নয়াদিল্লি ও ইসলামাবাদ। দুই দেশই স্থায়ী যুদ্ধবিরতির পথে হাঁটবে। এদিন পাক বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারের সঙ্গেও কথা বলেন ওয়াং। সংবাদমাধ্যম সূত্রে খবর, ফোনে ইসলামাবাদের পাশে থাকার বার্তা দিয়েছে বেজিং। একইসঙ্গে পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দাও করেছে জি জিনপিংয়ের দেশ। বর্তমান পরিস্থিতিতে চীনের এই ‘দ্বিচারিতা’ নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ