Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডবল ইঞ্জিন সরকার বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে: বিমান

মুজফফর আহমেদের ১৩৮তম জন্মদিবস উদযাপন করল সিপিএম। বুধবার মহাজাতি সদনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ডবল ইঞ্জিন সরকার বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে: বিমান
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুজফফর আহমেদের ১৩৮তম জন্মদিবস উদযাপন করল সিপিএম। বুধবার মহাজাতি সদনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন মঞ্চ থেকে বিমান বসু, মহম্মদ সেলিমরা বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। বিমানবাবু বলেন, ‘ডবল ইঞ্জিন সরকার মানুষের মধ্যে যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে, সেই বিষয়ে আমাদের অবহিত থাকতে হবে।’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘উত্তরপ্রদেশে মিড ডে মিলের খাবার কেন খারাপ, জিজ্ঞাসা করায় সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে। তারা তো আজাদি স্লোগানে ভয় পাবেই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ