Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ডোরেমন’ খ্যাত পরিচালক শিবায়ামা সুতোমু প্রয়াত

না ফেরার দেশে ‘ডোরেমন’ পরিচালক শিবায়ামা সুতোমু। অভিভাবক হারাল নবিতা, সিজুকা। বয়স হয়েছিল ৮৪। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৬ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি

‘ডোরেমন’ খ্যাত পরিচালক শিবায়ামা সুতোমু প্রয়াত
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টোকিও: না ফেরার দেশে ‘ডোরেমন’ পরিচালক শিবায়ামা সুতোমু। অভিভাবক হারাল নবিতা, সিজুকা। বয়স হয়েছিল ৮৪। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৬ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সহ প্রতিষ্ঠিত সংস্থা ‘আজিয়া-ডিও অ্যানিমেশন ওয়ার্কস’ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

Advertisement

জন্ম ১৯৪১ সালে। ১৯৬৩ সালে শুরু করেন কেরিয়ার। প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে ‘ডোরেমন’ পরিচালনা করেছেন তিনি। জাপানের ‘অ্যানিমেশনের জনক’ হিসাবে পরিচিত তিনি। তাঁর হাত ধরেই বিশ্বজুড়ে পরিচিতি পায় ডোরেমন। পরিচালনা করেছেন ডোরেমন ফ্র্যাঞ্চাইজির ২২টি ফিচার ছবি। কেবল ‘ডোরেমন’ নয় ‘লুপিন ৩’-এর মতো বিখ্যাত অ্যানিমেশন সিরিজেও কাজ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ একটা গোটা প্রজন্ম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ