Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

কংগ্রেসকে পাশে ঘেঁষতে দেবেন না, কটাক্ষ উদয়নিধির

তামিলনাড়ুতে বিজেপিকে রুখতে ইতিমধ্যে বিজয়ের হাত ধরেছে কংগ্রেস। দ্রাবিড় রাজনীতিতে এক নয়া সমীকরণ তৈরি হয়েছে। পুরানো বন্ধু স্ট্যালিনকে ছেড়ে বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতেই একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছে ডিএমকে।

কংগ্রেসকে পাশে ঘেঁষতে দেবেন না, কটাক্ষ উদয়নিধির
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: তামিলনাড়ুতে বিজেপিকে রুখতে ইতিমধ্যে বিজয়ের হাত ধরেছে কংগ্রেস। দ্রাবিড় রাজনীতিতে এক নয়া সমীকরণ তৈরি হয়েছে। পুরানো বন্ধু স্ট্যালিনকে ছেড়ে বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতেই একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছে ডিএমকে। সরব হলেন স্ট্যালিন পুত্র উদয়নিধিও। সম্প্রতি এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ডিএমকে-র যুব সংগঠনের সম্পাদক উদয়নিধি বলেন, ‘আর কংগ্রেসকে বিশ্বাস করা উচিত নয়। ডিএমকে-র সমর্থনে আসন জেতা সত্ত্বেও কংগ্রেস নেতাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা ও শালীনতাবোধ নেই।’ দলীয় সভা থেকে কর্মীদের উদ্দেশে উদয়নিধির সাফ বার্তা— কংগ্রেসের পাঁচটি আসন জেতার নেপথ্যে রয়েছে ডিএমকে কর্মীরাই। এম কে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখার জন্যই তাদের ভোট দিয়েছিল আম জনতা। আর আজ কিছু পদের লোভে জোট ছেড়ে পালিয়েছে তারা। আরকোনোদিন ওদের আশপাশেও ঘেঁষতে দেওয়া যাবে না। শীঘ্রই তাদের উচিত শিক্ষা দেবে তামিলনাড়ু। মাথায় রাখবেন কংগ্রেসের জন্যই দেশে বিজেপির বাড়বাড়ন্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ