Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মতুষ্টি নয়, বুথে জয়ের মার্জিন বৃদ্ধি করুন, কর্মীদের বার্তা তৃণমূলের

রাজ্যের শাসক দলে আছি বলে এবারের বিধানসভা ভোটও পার করে দেব, সহজে জিতে যাবো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন।

আত্মতুষ্টি নয়, বুথে জয়ের মার্জিন বৃদ্ধি করুন, কর্মীদের বার্তা তৃণমূলের
  • ৪ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা: রাজ্যের শাসক দলে আছি বলে এবারের বিধানসভা ভোটও পার করে দেব, সহজে জিতে যাবো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। ভোটটাকে রাজনৈতিক যুদ্ধ হিসেবে দেখে দায়িত্বের সঙ্গে সংগঠনের কাজ করুন। দলীয় কর্মীদের এই বার্তাটা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, কোনোরকম আত্মতুষ্টি চলবে না। জয়ের মার্জিন বৃদ্ধি করুন। যদি কোনো বুথে তৃণমূল ১০০ ভোটে জিতবে, সেটা ২০০ করার চেষ্টা করুন। কোনো বিধানসভায় তৃণমূল ৩০ হাজার ভোটে জিতবে, সেটা ৪০ হাজার চেষ্টা করুন। 

Advertisement

তৃণমূলের মধ্যে অনেকেই এটা ধরে ফেলেছেন, বিধানসভা ভোট এমনি পার করে দেব। কেউ কেউ আবার এমন মনোভাব দেখাচ্ছেন, বিরোধীরা ছন্নছাড়া। ফলে শাসক দল তৃণমূলকে কে আটকাবে। তৃণমূল মানুষের আস্থায় সহজ অঙ্কে জিতে যাবে। 

তবে দলীয় কর্মীদের কারো কারো এমন মনোভাবের সঙ্গে একমত নন দলের শীর্ষ নেতৃত্ব। তাঁরা বারংবার এই বার্তাটা দিচ্ছেন, এবারের ভোটকে এত সহজভাবে দেখলে হবে না। সেক্ষেত্রে তাঁদের যুক্তি, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। গেরুয়া শিবিরের কথা মতো কাজ করছে নির্বাচন কমিশন। ফলে মানুষকে ভোটদানে বাঁধা দেওয়ার চেষ্টা হচ্ছে। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে ফেলার চক্রান্ত চলছে। ফলে বিধানসভা ভোটকে সহজভাবে নেওয়া যাবে না। ভোট প্রক্রিয়া চলা এবং আগামী দিন আরও কোনো চক্রান্ত বিজেপি করতে পারে। সেই কারণে সবদিকে তৃণমূল কর্মীদের তীক্ষ্ণ নজর রাখা জরুরি। 

যে সূত্রে সোমবার নজরুল মঞ্চে দলের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী দুই মাস কঠিন সময়। এই দুই মাসের মধ্যে দিনে ২৪ ঘণ্টায় খাওয়া-ঘুম বাদ দিয়ে বাকি সময় বাংলার জন্য দিন। বাংলার মানুষের জন্য দিন। বাংলার মানুষের পাশে থাকুন। তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করুন। অভিষেকের টার্গেট, বিধানসভা নির্বাচনে বিজেপিকে ৫০ আসনের নিচে নামাতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ