নয়াদিল্লি: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে চর্চার শেষ নেই। সৌজন্যে এসআইআর। আলোচনার জল গড়িয়েছে আমেরিকা অবধি। মার্কিন প্রাসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রশংসা করেছেন জ্ঞানেশ কুমারের। আর এতেই কটাক্ষ কংগ্রেসের। ট্রাম্পকে উদ্দেশ করে হাত শিবিরের মুখপাত্র পবন খেরার খোঁচা, জ্ঞানেশ কুমারকে আমেরিকা নিয়ে যান। এমনকি আমেরিকায় ইভিএম পাঠিয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘প্রিয় ট্রাম্প, দয়া করে জ্ঞানেশ কুমার গুপ্তকে আমেরিকায় নিয়ে যান। ওখানেই রেখে দিন। পরে আমরা ইভিএমগুলোও পাঠিয়ে দেব। উল্লেখ্য, দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানান, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে।



