Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

৮৬-তে প্রয়াত 'ডন'-এর পরিচালক, গভীর শোকাহত অমিতাভ

বিনোদন জগতে ফের দুঃসংবাদ। রবিবার বলিউডের আকাশ থেকে আরও এক নক্ষত্রপতন। ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন অমিতাভ বচ্চনের 'ডন'-এর নির্মাতা চন্দ্র বরোট।

৮৬-তে প্রয়াত 'ডন'-এর পরিচালক, গভীর শোকাহত অমিতাভ
  • ২০ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

মুম্বই, ২০ জুলাই: বিনোদন জগতে ফের দুঃসংবাদ। রবিবার বলিউডের আকাশ থেকে আরও এক নক্ষত্রপতন। ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন অমিতাভ বচ্চনের 'ডন'-এর নির্মাতা চন্দ্র বরোট। রবিবার দুপুরে এই দুঃসংবাদে রীতিমতো বিস্মিত সিনেপ্রেমীরা।

Advertisement

রবিবার পরিচালকের পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরেই পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত ছিলেন চন্দ্র। এদিন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বনামধ্য পরিচালক।

তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চনও। বিগ বি লেখেন, "অত্যন্ত দুঃখের সময়। প্রিয় বন্ধু ও ডন-এর পরিচালক চন্দ্র বরোট আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই ক্ষতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু উনি আমার কাছের বন্ধু ছিলেন। আমি শুধু তাঁর জন্য প্রার্থনা করতে পারি।"

Advertisement
সম্পর্কিত সংবাদ