Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

শিশুদের অস্টিওপোরোসিস প্রতিরোধে সচেতনতার ডাক চিকিৎসকদের

ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (আইও) ও ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (ডব্লুবিওএ)-এর যৌথ উদ্যোগে পালিত হল ‘বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ ২০২৬’।

শিশুদের অস্টিওপোরোসিস প্রতিরোধে সচেতনতার ডাক চিকিৎসকদের
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (আইও) ও ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (ডব্লুবিওএ)-এর যৌথ উদ্যোগে পালিত হল ‘বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ ২০২৬’। এ বছরের মূল থিম, ‘সুস্থ হাড়, সুস্থ জয়েন্ট ও সুস্থ ভারত’। অনুষ্ঠানে চিকিৎসকরা প্রবীণদের পাশাপাশি শিশুদের অস্টিওপোরোসিস ও হাড়ের সমস্যা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা জানান, পর্যাপ্ত পরিশ্রম না করা, নিয়মিত সূর্যের আলো শরীরে না লাগা, স্কুলের ভারী বইয়ের ব্যাগ বহন করা এবং অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া শিশুদের হাড়ের জটিলতার অন্যতম প্রধান কারণ। এসব প্রতিরোধে সচেতনতার জন্য নিয়মিত ব্যায়াম, হেলদি খাওয়াদাওয়ার পাশাপাশি শিশুদের জন্য ভিটামিন ডি থ্রি গ্রহণের উপরেও বিশেষ জোর দেন চিকিৎসকরা। রাজ্যজুড়ে শরীরের হাড়ের সুরক্ষা ও দুর্ঘটনা রোধে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবীণদের চলাফেরার জন্য সরঞ্জাম বিতরণ এবং ‘সাউথ কলকাতা অর্থো ক্লাব’-এর সূচনা করা হয়। এছাড়া কলকাতার পাশাপাশি জেলাতেও বিনামূল্যে বিএমডি ও ভিটামিন-ডি পরীক্ষা শিবির, স্কুলের ছাত্রছাত্রীদের মেরুদণ্ড পরীক্ষা এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক সংস্থার প্রেসিডেন্ট ডাঃ কিরণ কুমার মুখোপাধ্যায় ও সভাপতি ডাঃ সব্যসাচী সাঁতরা জানান, হাড়ের অক্ষমতা শুরুর আগেই তা প্রতিরোধ করাই এই অনুষ্ঠান আয়োজনের প্রধান লক্ষ্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ