Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬

আদালতে চিকিৎসক, ওপিডিতে রোগী সামলালেন গাড়ির চালক!

একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন চিকিৎসক। সেই সময় সরকারি হাসপাতালের ওপিডিতে রোগী দেখলেন তাঁরই গাড়ির চালক।

আদালতে চিকিৎসক, ওপিডিতে রোগী সামলালেন গাড়ির চালক!
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানপুর: একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন চিকিৎসক। সেই সময় সরকারি হাসপাতালের ওপিডিতে রোগী দেখলেন তাঁরই গাড়ির চালক। এমনই ছবি উঠে এসেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের একটি হাসপাতালে। কানপুরের কাশীরাম হাসপাতালের এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের গাড়ির চালক রোগীদের সঙ্গে কথা বলছেন, পরীক্ষা করছেন এবং ওষুধ লিখে দিচ্ছেন। এই ঘটনায় প্রবল অস্বস্তির মুখে পড়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রমেশ নামে ওই চিকিৎসক ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে কাশীরাম হাসপাতালে কর্মরত। হাসপাতালের চিফ মেডিকেল অফিসার হরিদত্ত নেমি জানিয়েছেন, ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে ওই কমিটি। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত চিকিৎসককে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ