Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬

চেন্নাইয়ে দুই পুত্র-স্ত্রী সহ আত্মঘাতী চিকিৎসক

চেন্নাইয়ে মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার সকালে আন্না নগরে বন্ধ বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের দুই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

চেন্নাইয়ে দুই পুত্র-স্ত্রী সহ আত্মঘাতী চিকিৎসক
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: চেন্নাইয়ে মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার সকালে আন্না নগরে বন্ধ বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের দুই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তিরুমঙ্গলম থানার পুলিসের প্রাথমিক অনুমান, বিপুল ঋণের জেরেই এই ঘটনা। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সংবাদমাধ্যমকে এক পুলিস অফিসার বলেন, ‘চারজনই আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। আমরা তদন্ত শুরু করছি।’ জানা গিয়েছে, মৃত দম্পতির নাম বালামুরুগান (৫২) ও সুমথি (৪২)। বালামুরুগান পেশায় চিকিৎসক (সোনোলজিস্ট)। সুমথি আইনজীবী। তাঁদের এক ছেলে যশবন্ত কুমার নিট পরীক্ষার্থী।  অন্য ছেলে লিঙ্গেশ একাদশ শ্রেণির পড়ুয়া। বৃহস্পতিবার ওই চিকিৎসকের বাড়িতে যান তাঁর গাড়িচালক।  ভিতর থেকে সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের খবর দেন তিনি। জানালা দিয়ে উকি মারতেই দু’টি ঘরে দম্পতি ও তাঁদের দুই সন্তানের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। সূত্রের খবর, চেন্নাইয়ে একাধিক ইউএসজি সেন্টার খুলেছিলেন বালামুরুগান। বর্তমানে সেই ব্যবসা খুব একটা ভালো চলছিল না। ঋণের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। এই পরিস্থিতির চাপেই বালামুরুগান ও সুমথি দুই ছেলের সঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ