Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘ইন্ডিয়া’র বৈঠকে থাকছে না ডিএমকে

ডিএমকে কংগ্রেসের বিশ্বাসঘাতকতার কারণে ‘ইন্ডিয়া’ বৈঠকে অংশ নেবে না। স্ট্যালিনের নেতৃত্বে বিরোধী মহাজোটে ফাটল। বিস্তারিত পড়ুন।

‘ইন্ডিয়া’র বৈঠকে থাকছে না ডিএমকে
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তামিলনাড়ু বিধানসভা ভোটের পর ডিএমকের হাত ছেড়ে টিভিকের সঙ্গী হয়েছে কংগ্রেস। সরকার গঠনের জন্য বিজয়ের দলকে সমর্থন করেছেন হাত শিবিরের পাঁচ বিধায়ক। রাহুল গান্ধীর দলের এই ‘গদ্দারি’তে বেজায় চটেছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। তার বদলা নিতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। স্ট্যালিনের দল জানিয়েছে, ‘বিধানসভা ভোটে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে। তাদের এই আচরণে দলের কর্মী-সমর্থকরা কষ্ট পেয়েছেন। তাঁদের সম্মান জানাতেই জোটের বৈঠকে অংশগ্রহণ করবে না ডিএমকে।’ আগামী ৮ জুন নয়াদিল্লিতে পরবর্তী কৌশল ঠিক করতে বৈঠকে বসছে জোট। তার আগেই বড়োসড়ো ধক্কো খেল ‘ইন্ডিয়া’ শিবির। 

Advertisement

সংসদে ডিএমকে-কংগ্রেস সংঘাত ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। আলাদা বসার জায়গা দাওয়ার আরজি জানিয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি। সূত্রের খবর, বৃহস্পতিবার ডিএমকের এই আরজি মঞ্জুর করেছে লোকসভার সচিবালয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর থেকেই বিরোধী মহাজোটে ফাটল নিয়ে জল্পনা শুরু হয়। ভাঙনের সেই আশঙ্কাই শেষমেশ সত্যি হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ