Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিলনাড়ুতে ১৬৪ আসনে লড়ছে ডিএমকে, ৭০টি শরিকদের ঝুলিতে

২৩ এপ্রিল তামিলাড়ুতে একদফায় বিধানসভা নির্বাচন। হাতে আর কয়েকটা দিন। তাই প্রচার, আসন সমঝোতা নিয়ে সরগরম দ্রাবিড় রাজনীতি।

তামিলনাড়ুতে ১৬৪ আসনে লড়ছে ডিএমকে, ৭০টি শরিকদের ঝুলিতে
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ২৩ এপ্রিল তামিলাড়ুতে একদফায় বিধানসভা নির্বাচন। হাতে আর কয়েকটা দিন। তাই প্রচার, আসন সমঝোতা নিয়ে সরগরম দ্রাবিড় রাজনীতি। সেই সূত্রেই শনিবার এক সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়ে দিলেন, মোট ২৩৪টি আসনের মধ্যে এবার ১৬৪ আসনে লড়ছে শাসক দল ডিএমকে। বাকি ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস, ডিএমডিকে, সিপিআই সহ অন্যান্য দল। এক্ষেত্রে আবারও কোলাঠুর থেকে দাঁড়াচ্ছেন ডিএমকে প্রেসিডেন্ট স্ট্যালিন। একইপথে পুত্র তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী উদয়নিধিও। ফের চেপক-ত্রিপলিকেন আসনে প্রার্থী হচ্ছেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে স্ট্যালিন বলেন, ‘ধৈর্য্য নিয়ে আলোচনা করার জন্য সময় নেওয়া জরুরি ছিল। শেষমেশ সর্বসম্মতিক্রমে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ জানা গিয়েছে, ডিএমকে বাদে বাকি ৭০টি আসনের মধ্যে ২৮টি আসনে লড়ছে কংগ্রেস। ডিএমডিকে ও ভিসিকে পাচ্ছে যথাক্রমে ১০টি ও ৮টি আসন। ৫টি করে আসনে প্রার্থী দেবে সিপিআই ও সিপিআই (এম)। এছাড়াও ৪টি আসনে লড়ছে এমডিএমকে। বাকি আসনগুলিতে অন্যান্য ছোটো দলগুলি প্রার্থী দিচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ