ব্রিসবেন: অধিনায়কত্ব খুইয়েছেন তো কী হয়েছে, নেতৃত্ব দেওয়ার অভ্যাসটা যায়নি। দল যখনই বিপদে পড়েছে, পাশে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মার। দিয়েছেন মূল্যবান পরামর্শ, যা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করেছে টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়া সফরে চাপে ভারত। এই পরিস্থিতিতে দলকে উজ্জীবিত করতে ফের ‘নেতা’র ভূমিকায় বিরাট কোহলি।
Advertisement
পাঁচ ম্যাচের সিরিজের ফল আপাতত ১-১। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ওঠার নিরিখে বাকি তিনটি টেস্টের গুরুত্ব অপরিসীম। কাজটা আরও কঠিন করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বাহিনী পয়েন্ট তালিকার মগডালে পৌঁছে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি তিন ম্যাচে ভারতের অঙ্ক স্পষ্ট, হারা চলবে না। এই আবহে শনিবার ব্রিসবেনে তৃতীয় টেস্টে নামছে দুই দল। এই মাঠে ২০২১ সালে অজিদের মুখে ঝামা ঘষে দিয়েছিল ভারত। টিম গেমেই এসেছিল তিন উইকেটে দুর্দান্ত জয়। সেই সাফল্য সিরিজ জয়ও নিশ্চিত করে। ওই ম্যাচে কোহলি না খেললেও ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিলরা দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন। সেই কীর্তিই ফ্ল্যাশব্যাকে ফিরল কোহলির মুখে। বৃহস্পতিবার প্র্যাকটিস শুরুর আগে ক্রিকেটাররা গোল হয়ে দাঁড়ানোর পর শুরু হয় কোহলির ‘পেপটক’। সেখানে হাজির ছিলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহও। তাঁরাও মন্ত্রমুগ্ধের মতো কোহলির মন্তব্য শোনেন। তবে তা দলকে কতটা উজ্জীবিত করেছে, তা সময় বলবে।
এদিকে, রানে ফেরার জন্য চেষ্টার কোনও কসুর ছাড়ছেন না রোহিত। গাব্বার পিচে ঘাস আছে। অতিরিক্ত বাউন্স আশা করা হচ্ছে। ফলে নতুন বলে সমস্যায় পড়বেন প্রারম্ভিক ব্যাটসম্যানরা। যদিও গত ম্যাচে রোহিত ব্যাট করেছিলেন ছ’নম্বরে। সবকিছু দেখে মনে হচ্ছে, ব্রিসবেনে তিনি ওপেন করতে চান। প্র্যাকটিসেও তার ইঙ্গিত মিলল।
এদিকে, হর্ষিত রানাকে বসিয়ে আকাশ দীপকে খেলানোর দাবি উঠছে। ছন্দে আছেন বাংলা দলের উদীয়মান পেসার। কিন্তু কোচ গম্ভীর কি হর্ষিতকে বসাবেন? এটাই লাখ টাকার প্রশ্ন।