Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দলে রাখেনি কেকেআর, পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক শ্রেয়স

দলে রাখেনি কেকেআর, পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক শ্রেয়স
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি: চ্যাম্পিয়ন হওয়ার পরও ছেঁটে ফেলেছে কেকেআর। এবার পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হলেন শ্রেয়স আয়ার। আইপিএলের নিলামে শ্রেয়স প্রীতি জিন্টার দলে যাওয়ার পরই কানাঘুসো শোনা যাচ্ছিল, তিনি সেখানে অধিনায়ক হতে পারেন। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হল।
Advertisement
গত মরশুমে শ্রেয়সের নেতৃত্বেই আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু এবার আর তাঁকে দলে রাখেনি তারা। পারিশ্রমিক নিয়ে নাকি তাঁর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল, এমন খবরও সামনে এসেছিল। তাই শেষ পর্যন্ত তিনি নিলামে গিয়েছিলেন। ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংস তাঁকে দলে নেয়।
শ্রেয়স বলেন, “আমি গর্বিত দল আমার প্রতি আস্থা রেখেছে। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে ফের কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমাদের দলটি এবার যথেষ্ট  শক্তিশালী। আমি চেষ্টা করব দলকে যেন চ্যাম্পিয়ন করতে পারি।”
সম্পর্কিত সংবাদ