জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। তৃতীয় তথা শেষ ম্যাচে প্রোটিয়া ব্রিগেডকে ৩৬ রানে হারালেন মহম্মদ রিজওয়ানরা। উল্লেখ্য, প্রথম ম্যাচে ৩ উইকেটে জেতার পর দ্বিতীয় ওয়ান ডে’তে ৮১ রানে জয় পেয়েছিল সফরকারী দল। রবিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩০৮ রান তোলে পাকিস্তান। সেঞ্চুরি হাঁকান সাইম আয়ুব (১০১)। এছাড়া বড় রান পেয়েছেন বাবর আজম (৫২) ও রিজওয়ান (৫৩)। জবাবে ২৭১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া বাহিনী। হেনরিখ ক্লাসেনের ৮১ রানের ইনিংসও হার বাঁচাতে পারেনি।



