Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভারতে বিরাটের সঙ্গে খেলতে চান জকোভিচ

জকোভিচ ভারত সফরে বিরাটের সঙ্গে ক্রিকেট খেলতে চান। তার ক্রিকেট নিয়ে আগ্রহ ও বিরাটের প্রতি শ্রদ্ধা জানান। বিস্তারিত পড়ুন।

ভারতে বিরাটের সঙ্গে খেলতে চান জকোভিচ
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: রবিবার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ওঠার সঙ্গে সঙ্গে টপকে গিয়েছেন রজার ফেডেরারের পুরুষদের সিঙ্গলসে ১০৫ ম্যাচ জেতার রেকর্ড। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে এই আসরে মরিয়া দেখাচ্ছে নোভাক জকোভিচকে। সার্বিয়ান মহাতারকা অবশ্য তারমধ্যেই বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।  

Advertisement

জিওহটস্টারে জকোভিচ বলেছেন, ‘অদূর ভবিষ্যতে ভারতে আসার ইচ্ছা রয়েছে আমার। সেটা নিয়ে বিরাটের সঙ্গে কথাও হয়েছে। তখনই ওর সঙ্গে ক্রিকেট খেলতে চাই। পাশাপাশি, টেনিসও খেলব। বিরাট হল গ্লোবাল স্টার। আর ভারতে ওর জনপ্রিয়তা অবিশ্বাস্য। ওর অতিথি হতে পারলে ভালোই লাগবে। বিরাটের প্রতি ও ভারতীয় ক্রিকেটের প্রতি রীতিমতো শ্রদ্ধা রয়েছে আমার।’
ক্রিকেটপ্রেম জন্মেছে কীভাবে, সেটাও জানিয়েছেন জকোভিচ। জিওহটস্টারে তিনি বলেছেন, ‘সার্বিয়ায় ক্রিকেট মোটেই তেমন জনপ্রিয় নয়। তবে আমার সাপোর্ট টিমের মধ্যে কয়েকজন ব্রিটিশ রয়েছে। গত ১০-১৫ বছর ধরে ওদের থেকে ক্রিকেট শিখেছি। আমার ক্রিকেট স্কিল নিয়ে অবশ্য এখনও খেটে চলছি। বিরাট অবশ্য আমার টেকনিক ও ব্যাট স্যুইংয়ের উন্নতি ঘটাতে পারে। ভারতে গিয়ে ওর সঙ্গে দেখা করতে আমি উদগ্রীব।’ উল্লেখ্য, গত বছর ৭ এপ্রিল উইম্বলডনে জকোভিচের খেলা দেখেছিলেন বিরাট ও অনুষ্কা। সেটা ‘রাউন্ড অব ১৬’র ম্যাচ। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচে জকোভিচেক জয় নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন ভিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ