Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

তৃতীয় রাউন্ডে জোকার, সিনার

২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক কদম এগিয়ে গেলেন নোভাক জকোভিচ। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইংল্যান্ডের ডেন ইভানসকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ষষ্ঠ বাছাই তারকা।

তৃতীয় রাউন্ডে জোকার, সিনার
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

লন্ডন: ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক কদম এগিয়ে গেলেন নোভাক জকোভিচ। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইংল্যান্ডের ডেন ইভানসকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ষষ্ঠ বাছাই তারকা। জোকারের পক্ষে খেলার ফল ৬-৩, ৬-২, ৬-০। পরের ম্যাচে জকোভিচের প্রতিপক্ষ সার্বিয়ার মিওমির কেকমানোভিচ। পুরুষদের সিঙ্গলসের অপর ম্যাচে স্ট্রেট সেটে জিতলেন শীর্ষ বাছাই জানিক সিনারও। তিনি ৬-১, ৬-১, ৬-৩  ব্যবধানে উড়িয়ে দিলেন আলেকজান্ডার ভুকিসকে।

Advertisement

গত দু’বছর উইম্বলডন ফাইনালে হারের মুখ দেখেছেন জকোভিচ। সার্বিয়ান মহাতারকা শেষবার এই শিরোপা জিতেছিলেন ২০২২ সালে। সেবার সারা মরশুমে ওই একটি গ্র্যান্ড স্ল্যামই দখল করেছিলেন তিনি। তবে ২০২৩ সালে ছিলেন সেরা ছন্দে। পুরুষদের সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছিলেন জোকার। তবে গত মরশুম থেকে মেজর ট্রফি জয়ের খরা চলছে জকোভিচের। বড় সাফল্য বলতে ২০২৪ প্যারিস ওলিম্পিকসে সোনা জয়। চলতি মরশুমে এখনও অধরা গ্র্যান্ড স্ল্যাম। এদিন প্রথম থেকেই দুরন্ত ছন্দ মেলে ধরেন তিনি। দাপটে জয়ের পর তিনি বলেন, ‘ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ফিট রয়েছি। এই ছন্দ বজায় রেখে খেতাব জিততেই হবে এবার।’ অন্যদিকে, পুরুষদের ডাবলসে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের বাধা টপকালেন ভারতের শ্রীরাম বালাজি। মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেলের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডনের আসরে নেমেছেন তিনি। এদিন তাঁরা স্ট্রেট সেটে হারালেন মার্কিন জুটিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ