ওসলো: নরওয়ে দাবা প্রতিযোগিতায় সপ্তম রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় দাবাড়ুদের। ষষ্ঠ রাউন্ডের ব্যর্থতা মুছে ফেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন ডোম্মারাজু গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ ও দিব্যা দেশমুখ। তবে এই তিন তারকার মধ্যে চমকপ্রদ জয় গুকেশের। মার্কিন গ্র্যান্ড মাস্টার রে ওয়েসলি সো’কে টাই-ব্রেকারে হারিয়ে মোট ১.৫ পয়েন্টে পকেটে পুরে নেন তিনি। তবে সহজে আসেনি জয়। ক্লাসিক্যাল খেলায় ম্যাচের মীমাংসা হয়নি। তাই খেলা গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ওয়েসলিকে হারান গুকেশ। এই জয়ের ফলে গুকেশের পয়েন্ট এখন ৮। অন্যদিকে, দিব্যা দেশমুখ হারালেন স্বদেশী কোনেরু হাম্পিকে।



