Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে দিব্যা

‘খোসলা কা ঘোসলা’ ছবির সিক্যুয়েলে যোগ দিলেন অভিনেত্রী দিব্যা খোসলা। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন নির্মাতারা

সিক্যুয়েলে দিব্যা
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘খোসলা কা ঘোসলা’ ছবির সিক্যুয়েলে যোগ দিলেন অভিনেত্রী দিব্যা খোসলা। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন নির্মাতারা। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘খোসলা কা ঘোষলা’ ছবিটি। সেই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। শোনা যাচ্ছে, ছবিতে কাজ করবেন প্রথম ছবির সমস্ত কাস্ট। অর্থাৎ অনুপম খের, বোমান ইরানি, রণবীর শোরে, প্রবীণ দাবাস, তারা শর্মা, কিরণ জুনেজার মতো একাধিক তারকাকে দেখা যাবে। পাশাপাশি দিব্যা ছাড়াও যোগ দিচ্ছেন রবি কিষাণ, নিশান্ত ভর্মা, কঙ্গন বড়ুয়া, দানিশ ইকবাল। আগেরবারের মতো এবারও ফ্যামিলি ড্রামার সঙ্গে হিউমরের মিশেল পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। এই মুহূর্তে শ্যুটিং চলছে পুরোদমে। তা শেষ হলেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রথমার্ধ্বে মুক্তি পাবে ছবিটি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ