Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

হাম্পিকে সহজে হারালেন দিব্যা

দারুণ ছন্দে দিব্যা দেশমুখ। বুধবার নরওয়ে দাবায় বিশ্ব র‌্যাপিড আসরে দু’বারের বিজয়ী কোনেরু হাম্পিকে হারিয়েছেন তিনি। সেই সুবাদে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন দিব্যা।

হাম্পিকে সহজে হারালেন দিব্যা
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওসলো: দারুণ ছন্দে দিব্যা দেশমুখ। বুধবার নরওয়ে দাবায় বিশ্ব র‌্যাপিড আসরে দু’বারের বিজয়ী কোনেরু হাম্পিকে হারিয়েছেন তিনি। সেই সুবাদে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন দিব্যা। ৪.৫ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে কাজাখস্তানের বিবিসারা। ম্যাচের পর দিব্যা বলছিলেন, ‘নরওয়ে দাবায় প্রথমবার খেলতে নেমেছি। সত্যি বলতে দারুণ উপভোগ করছি। পরের ম্যাচগুলিতেও ফোকাস ধরে রাখতে বদ্ধপরিকর।’ তবে পুরুষদের বিভাগে হেরেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। তাঁকে বশ মানিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন ফ্রান্সের আলিরেজা ফিরোজাকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ