Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ
  • ২১ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চ নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে বলেছে। আবার এই বিষয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে সেখানে শুনানি হতে পারে। ফলে এখনই ডিভিশন বেঞ্চ কোনও নির্দেশ দিচ্ছে না। আগামী ২ সেপ্টেম্বর এই মামলাটি ফের শুনতে পারে ডিভিশন বেঞ্চ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ