Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দুই ভাইয়ের মধ্যে অশান্তি, মারপিট, গর্ভবতী স্ত্রীকে লাথি মারার অভিযোগ

দুই ভাইয়ের মধ্যে অশান্তি, মারপিট, গর্ভবতী স্ত্রীকে লাথি মারার অভিযোগ
  • ৭ এপ্রিল, ২০২৫ ১৮:০৪
Prefer us on Google

ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কোপ মারার অভিযোগ। গুরুতর আহত থাকায় তাকে জলপাইগুড়ি স্থানান্তরের নির্দেশ দিল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। কানে ছটি সেলাই পড়েছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে বলে চিকিৎসক জানিয়েছেন। কান কেটে বেরিয়ে এসেছে হাড়। অপরদিকে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দাদাকে মারধরের। তিনিও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ভাইয়ের গর্ভবতী স্ত্রীকে লাথি মারার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। তারও চিকিৎসা চলছে হাসপাতালে। পারিবারিক এই ঝামেলার ঘটনা ঘটেছে ময়নাগুড়িতে। জানা গিয়েছে, বাড়িতে বেড়া দেওয়া নিয়েই এই ঘটনার সূত্রপাত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ