Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বাংলার বাড়ি’ নিয়ে জেলাগুলিকে আরও তৎপর হতে নির্দেশ

২৮ লক্ষ সম্ভাব্য উপভোক্তার মধ্যে ১২ লক্ষের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছেড়েছে রাজ্য।

‘বাংলার বাড়ি’ নিয়ে জেলাগুলিকে আরও তৎপর হতে নির্দেশ
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৮ লক্ষ সম্ভাব্য উপভোক্তার মধ্যে ১২ লক্ষের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছেড়েছে রাজ্য। লিন্টেল বা জানালা পর্যন্ত কাজ এগলেই এই ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তবে প্রথম পর্যায়ের এই উপভোক্তাদের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করেছেন ১০ লক্ষ ৮৫ হাজার ২৩ জন। লিন্টেল পর্যন্ত কাজ এগিয়ে গিয়েছে ৩ লক্ষ ২২ হাজার ৮৭৫ জনের। কিন্তু ২০ মার্চ পর্যন্ত ৪৫ হাজার ১৯৬ জন সুবিধাপ্রাপক বাড়ি তৈরির সরঞ্জামই কিনে উঠতে পারেননি। শুরু হয়নি বাড়ি তৈরির কাজ। সরঞ্জাম কিনেও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি, এমন উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ হাজার ৮৭৯। কিছু ক্ষেত্রে বালি না পাওয়ার কারণে বাড়ি তৈরির কাজ শুরু করা যায়নি। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, নির্মাণকর্মীর অভাবে চালু করা যায়নি বাড়ি তৈরির কাজ। এই পরিস্থিতিতে এপ্রিলের মধ্যে যাতে প্রত্যেক বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ শেষ হয়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে। একই সঙ্গে পরবর্তী যে ৮ লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাবেন, তাঁদের সুপার চেকিংয়ের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ