Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋতব্রত-শিবিরের জেলা সভাপতির নিশানায় অভিষেক

তৃণমূল কংগ্রেসের ঋতব্রতগোষ্ঠীর হুগলি জেলা সভাপতি হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন সন্তোষ সিং (পাপ্পু)।

ঋতব্রত-শিবিরের জেলা সভাপতির নিশানায় অভিষেক
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূল কংগ্রেসের ঋতব্রতগোষ্ঠীর হুগলি জেলা সভাপতি হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন সন্তোষ সিং (পাপ্পু)। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি একগুচ্ছ অভিযোগ তুলেছেন ডায়মন্ডাহারবারের সাংসদের বিরুদ্ধে। যদিও পালাবদলের পরে তাঁর ‘বোধোদয়’ হওয়ার কথা অস্বীকার করেছেন সন্তোষ। তিনি বলেন, আমি আগেই দলের মধ্যে অভিযোগ তুলেছিলাম। তখন আমাকে কোণঠাসা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত হোক। আমি যে কোনো তদন্তের মুখোমুখি হতে তৈরি। তাৎপর্যপূর্ণভাবে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘মুখ’ হিসাবে শ্রীরামপুরে পরিচিত ছিলেন সন্তোষ। কল্যাণবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকলেও তিনি ঋতব্রত শিবিরের প্রত্যেকটি কর্মসূচিতে প্রথম থেকে ছিলেন। সম্প্রতি তাঁকে হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা করে ঋতব্রতপন্থী তৃণমূল। সেই দায়িত্ব তিনি গ্রহণ করেছেন বলেও সন্তোষ জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ