আজ থেকে উজ্জ্বলা যোজনার ফর্ম বিলি শুরু
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার থেকে রাজ্য সরকার চালু করছে তিন দিনের জনকল্যাণ শিবির। এই শিবিরে উজ্জ্বলা যোজনার ফর্ম বিলি করা হবে। তবে ফর্ম পূরণ করলেই যে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ দেওয়া হবে, এমন নয়। যেহেতু আন্তর্জাতিক স্তরে অস্থির পরিস্থিতির কারণে গ্যাসের আমদানি এখনও সুষ্ঠু নয়, তাই নতুন সংযোগ দেওয়ার বিষয়ে এখন রাশ টানা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই নয়া উজ্জ্বলা সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। আপাতত ফর্ম পূরণ করিয়ে প্রশাসনিক কাজগুলি এগিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। প্রসঙ্গত, কারা কারা উজ্জ্বলার সংযোগ পাবেন, তা দেখভাল করার জন্য একটি কমিটি তৈরি হবে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে জেলাশাসকদের। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস বলেন, ‘জনকল্যাণ শিবিরগুলিতে উজ্জ্বলার ফর্ম বিলি সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে। তবে যাঁদের বাড়িতে ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনার সংযোগ আছে, সেই পরিবারের তরফে ফের নতুন গ্যাস সংযোগের জন্য আবেদন 

Advertisement