শুক্রবার রেশনের ডিলারদের মাধ্যমে বালুরঘাট ব্লকের নাজিরপুর ও গোপালবাটিতে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হল। প্রসাদ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুঘাটের বিডিও সম্বল ঝাঁ, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর সহ অন্যান্যরা। আগামী ২৬ জুনের মধ্যে বাড়ি বাড়ি এই প্রসাদ বিতরণের কর্মসূচির টার্গেট নিয়েছে ব্লক প্রশাসন।



