বকেয়া নিয়ে বিবাদ, বাড়ির মালিককে গুলি করে খুন করল ভাড়াটিয়া
  • ২০ অক্টোবর, ২০২৬ ১৬:৩৫
Prefer us on Google

বকেয়া ভাড়া নিয়ে বিবাদ চরমে। মর্মান্তিক পরিণতি। বেঙ্গালুরুতে ৪২ বছর বয়সি এক আইনজীবীকে গুলি করে খুন করার অভিযোগ তাঁরই দুই ভাড়াটের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, নিহত আইনজীবীর নাম বি মঞ্জুনাথ। তাঁর বাড়িতেই ভাড়া থাকতেন পঙ্কজ দুবে ও অমিত কুমার দুবে। তাঁরা ডেলিভারি এজেন্টের কাজ করতেন এবং তাঁরা দু'জনেই বিহারের বাসিন্দা। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement