Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দুরন্ত এক্সপ্রেসে শৌচালয়ের জলে ধোওয়া হচ্ছে বাসন

শৌচালয়ের জলে খাবারের বাসনপত্র ধোওয়া। দুরন্ত এক্সপ্রেসের ঘটনায় সমালোচনার মুখে রেল। এবার আইআরসিটিসিকে কারণ দর্শানোর বিধিসম্মত নোটিস দিল এফএসএসএআই।

দুরন্ত এক্সপ্রেসে শৌচালয়ের জলে ধোওয়া হচ্ছে বাসন
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শৌচালয়ের জলে খাবারের বাসনপত্র ধোওয়া। দুরন্ত এক্সপ্রেসের ঘটনায় সমালোচনার মুখে রেল। এবার আইআরসিটিসিকে কারণ দর্শানোর বিধিসম্মত নোটিস দিল এফএসএসএআই। একইসঙ্গে অবিলম্বে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রেলকে। দুরন্ত এক্সপ্রেসের মতো একটি প্রিমিয়াম ট্রেনেই যদি এই হাল হয়, তাহলে সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনগুলিতে কী পরিস্থিতি, তা ভেবেই চমকে উঠছেন রেল যাত্রীরা। সম্প্রতি মুম্বই লোকমান্য তিলক-এর্নাকুলাম দুরন্ত এক্সপ্রেসের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনে খাবার গরম অথবা রান্নার জন্য যে বাসনপত্র ব্যবহার করা হয়, তা ওই ট্রেনের শৌচালয়ের ভিতরে ঢুকে সেই জল ব্যবহার করেই ধুচ্ছেন আইআরসিটিসির বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীরা। এই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, ট্রেনের খাবার কি স্বাস্থ্যকর? রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই পদক্ষেপ করেছে। কড়া নজরদারির আশ্বাসও দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ