হলিউডে পা রাখছেন অভিনেত্রী দিশা পাটানি। অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম ভাগ ‘দ্য পোর্টাল অব ফোর্স’-এরর মাধ্যমে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হচ্ছে নায়িকার। শোনা যাচ্ছে, ছবির মুখ্য চরিত্র ‘জেসিকা’র ভূমিকাতেই অভিনয় করবেন দিশা। এই চরিত্র অভিনেত্রীর সিনে কেরিয়ারের মোড় ঘোরাবে, আশাবাদী অনুরাগীরা। নতুন জার্নি প্রসঙ্গে দিশা বলেছেন, ‘আমার প্রথম আন্তর্জাতিক কাজ। এক অপূর্ব অভিজ্ঞতা। অভিনেত্রী হিসাবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা বিরাট সুযোগ পেয়েছি।’



