‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির পর ফের অক্ষয় কুমারের সঙ্গে কাজের সুযোগ পেলেন অভিনেত্রী দিশা পাটানি। সাজিদ খানের পরিচালনায় কমেডি ঘরানার এই ছবিতে থাকছে আরও চমক। শোনা যাচ্ছে, ছবিতে যোগ দিয়েছেন আর মাধবন, শ্রিয়া শরণ সহ আরও অনেকে। একতা কাপুরের প্রযোজনায় এই ছবির শ্যুটিং শুরু হবে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে। লন্ডনে শ্যুটিং করবে গোটা টিম। সূত্রের খবর, অক্ষয়ের বিপরীতে দেখা যাবে দিশা ও শ্রিয়াকে। মাধবন থাকবেন নেতিবাচক চরিত্রে।



