Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

নীতি আয়োগের বৈঠকে বঙ্গের অর্থনীতি নিয়ে চর্চা

নীতি আয়োগের ‘গভর্নিং কাউন্সিলে’র বৈঠকে বৃহস্পতিবার উঠে এল, পশ্চিমবঙ্গে বাম শাসনের ৩৫ বছরের পাশাপাশি তৃণমূলের ১৫ বছরে দুরবস্থার অভিযোগ।

নীতি আয়োগের বৈঠকে বঙ্গের অর্থনীতি নিয়ে চর্চা
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নীতি আয়োগের ‘গভর্নিং কাউন্সিলে’র বৈঠকে বৃহস্পতিবার উঠে এল,  পশ্চিমবঙ্গে বাম শাসনের ৩৫ বছরের পাশাপাশি তৃণমূলের ১৫ বছরে দুরবস্থার অভিযোগ। খোদ নীতি আয়োগের সহ-সভাপতি অশোক লাহিড়ী এদিন বলেন, পশ্চিমবঙ্গের হাল খুবই খারাপ। এদিনের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দিষ্ট করে রাজ্যের জন্য কোনো দাবি করেননি। তবে ‘বিকশিত ভারত:২০৪৭’-র লক্ষ্যে কেন্দ্রের যাবতীয় উদ্যোগের সঙ্গে যে পশ্চিমবঙ্গ একইভাবে সক্রিয় হবে তা জানিয়েছেন। এদিন রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে বসছিল নীতি আয়োগের ‘গভর্নিং কাউন্সিলে’র একাদশতম বৈঠক। পদাধিকার বলে নীতি আয়োগের সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি ২৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া রাজনাথ সিং, নীতিন গাদকারি, অমিত শাহ, নির্মলা সীতারামনের মতো হেভিওয়েট মন্ত্রীরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘বিকশিত ভারতে’র স্বপ্ন প্রতিটি রাজ্য, জেলা, ব্লক ও গ্রামে সফল করাই আমাদের লক্ষ্য। ভারতের ৭০ কোটি যুবশক্তি দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের এই উন্নয়ন যজ্ঞে শামিল করতে হবে। প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।  প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর কথা বলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ