Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দেশজুড়ে ৭০৯টি নতুন জীবের সন্ধান, ডেটাবেসে যুক্ত করল জেডএসআই

জেডএসআই ৭০৯টি নতুন জীব জাতীয় ডেটাবেসে যুক্ত করেছে। কেরলে সবচেয়ে বেশি নতুন প্রজাতি, বিস্তারিত জানুন।

দেশজুড়ে ৭০৯টি নতুন জীবের সন্ধান, ডেটাবেসে যুক্ত করল জেডএসআই
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পালিত হল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) ১১১তম প্রতিষ্ঠা বার্ষিকী। মঙ্গলবার থেকেই শুরু হল তিনদিনব্যাপী অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট। জেডএসআইয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত একবছরে ৭০৯টি নতুন জীব জাতীয় ডেটাবেসে যুক্ত হয়েছে। এর মধ্যে ৪৮৩টি নতুন ও ২২৬টি প্রজাতি ভারতে প্রথমবার পাওয়া গিয়েছে। এর ফলে ভারতে জীবজগতে প্রজাতির সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫ হাজার ৯৫৩টি। 

Advertisement

সবচেয়ে বেশি নতুন প্রজাতি আবিষ্কার হয়েছে কেরলে (৯৮)। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ (৭৬), কর্ণাটক (৬৭) ও অরুণাচল প্রদেশ (৬৫)। আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এদিন ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, কেন্দ্রীয় পরিবেশ রাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র যাদব, রাজ্যের পরিবেশ মন্ত্রী মনোজ ওঁরাও, জেডএসআইয়ের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই অনুষ্ঠানেই প্রকাশিত হয় ‘অ্যানিম্যাল ডিসকভারিজ ২০২৫’, জেডএসআই ও বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ‘প্লান্ট ডিসকভারিজ ২০২৫’ সহ কিছু বই।
পরিবেশমন্ত্রী বলেন, ‘আপনারা পরামর্শ দিন, আমরা কাজ করব। বক্সাতে বাঘ নিয়ে আসার কথা হচ্ছে। চেষ্টা করব গন্ডারসহ একাধিক বন্যপশু নিয়ে আসার জন্য।’ ভূপেন্দ্র যাদব বলেন, ‘১১১ বছর আগে এই কলকাতা থেকেই জেডএসআইয়ের পথচলা শুরু। রাজস্থানের সারিস্কাতে ২০০৮ সালে কোনো বাঘ ছিল না। এখন সেখানে ৫৬টি বাঘ আছে। ডবল ইঞ্জিন সরকার এখন রয়্যাল বেঙ্গল টাইগারের বাংলাতেও একই লক্ষ্যে কাজ করছে। বিশেষজ্ঞদের সঙ্গে নিবিড় আলোচনা করছি। রাজ্যের সবচেয়ে অনুকূল জায়গায় বাঘের রিইন্ট্রোডাকশনের জন্য উদ্যোগ নিয়েছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ