Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

জম্মু ও কাশ্মীরে দুর্যোগ, সাময়িকভাবে বন্ধ অমরনাথ যাত্রা

জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন।

জম্মু ও কাশ্মীরে দুর্যোগ, সাময়িকভাবে বন্ধ অমরনাথ যাত্রা
  • ১৯ জুলাই, ২০২৬ ০৫:৪৪
Prefer us on Google

শ্রীনগর, ১৯ জুলাই: আগামী কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের জেরে তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে অমরনাথ যাত্রা স্থগিত করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। রবিবার প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পেহেলগাঁও ও বালতাল দুই পথ থেকেই যাত্রা বন্ধ থাকবে।

Advertisement

প্রশাসনের কর্মকর্তারা জানান, কাশ্মীরের বালতাল ও নুনওয়ান-চন্দনওয়ারি বেস ক্যাম্প এবং জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে আপাতত কোনও তীর্থযাত্রীকে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে না। এক সরকারি আধিকারিক জানান, 'আবহাওয়া দপ্তরের প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করেই ১৯ জুলাই থেকে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আবহাওয়ার উন্নতি এবং যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করার পরই পরিস্থিতি পর্যালোচনা করে যাত্রা পুনরায় শুরুর বিষয়ে ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, রাতভর মুষলধারে বৃষ্টির কারণে বন্যায় রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চ জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে। আরো পাঁচজন নিখোঁজ। জলের স্রোত এতটাই ছিল যে নিচু এলাকাগুলো ডুবে যাওয়ায় বহু বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাজৌরি জেলায় টানা বৃষ্টি শুরু হয়, যা রাতভর আরও তীব্র আকার ধারণ করে। ফলে জেলার বিভিন্ন নদী ও নালা বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ