Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য জুড়ে দুর্যোগ, চলবে বৃষ্টি

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশার উত্তর উপকূলে ঝারখান্ড ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে বিস্তৃত রয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় যা উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা।

রাজ্য জুড়ে দুর্যোগ, চলবে বৃষ্টি
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশার উত্তর উপকূলে ঝাড়খন্ড ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে বিস্তৃত রয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় যা উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, বেনারস হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। 

Advertisement

যার জেরে আজ সকাল থেকেই প্রবল বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দিনভর এবং বুধবার সকাল পর্যন্ত কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এইসব জেলায় বৃষ্টি হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 
 
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি। বুধবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি ঐদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। আগামী ২৪ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ