Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ওবিসি নিয়ে নির্দেশ: স্থগিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের অর্ডারেই সুপ্রিম কোর্ট সিলমোহর দেওয়ায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রদবদল হতে চলেছে।

ওবিসি নিয়ে নির্দেশ: স্থগিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের অর্ডারেই সুপ্রিম কোর্ট সিলমোহর দেওয়ায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রদবদল হতে চলেছে। ৭ আগস্ট এই অর্ডার হওয়ার পরে সোমবার মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাইয়ের আগের বিজ্ঞপ্তি স্থগিত করেছে। ১২ থেকে ১৮ আগস্ট এই প্রার্থীদের পুলিস ভেরিফিকেশনের নথি জমা দেওয়ার কথা ছিল। তা স্থগিত রাখার বিজ্ঞপ্তির সঙ্গে আদালতের অর্ডারটিও জুড়ে দেওয়া হয়েছে। আবার সোমবার থেকেই উচ্চ মাধ্যমিক স্তরের বাকি থাকা ১২টি বিষয়ের শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার এবং শূন্যপদ প্রকাশের কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। এক আধিকারিক জানান, সেটিও আপাতত স্থগিত হচ্ছে। নতুন করে নির্দেশিকা দেওয়া হবে। প্রসঙ্গত, ১৪ আগস্ট থেকে এই কাউন্সেলিং শুরু করার কথা ছিল এসএসসির। যদিও, প্রার্থীদের একাংশের দাবি, আদালত বলেছে, আগের নিয়মে কেউ যদি সংরক্ষণ পেয়ে কোথাও বাছাই হয়ে থাকেন, তাহলে তাঁদের বঞ্চিত করা যাবে না। এই প্রার্থীরা আগেই সংরক্ষণ পেয়ে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের জন্য নতুন নির্দেশ কার্যকর হওয়ার কথা নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ