Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাতে দীপঙ্করের প্রতিনিধিরা

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরের দিন, কাকদ্বীপ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন বিজেপির বিধায়ক দীপঙ্কর জানার প্রতিনিধিরা।

কাকদ্বীপে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাতে দীপঙ্করের প্রতিনিধিরা
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরের দিন, কাকদ্বীপ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন বিজেপির বিধায়ক দীপঙ্কর জানার প্রতিনিধিরা। রবিবার সকালে তাঁরা বাজারের প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। ‘ভয় আউট, ভরসা ইন’ এই স্লোগানকে হাতিয়ার করে তাঁদের আশ্বস্ত করেন। বিজেপি কর্মীদের মূল উদ্দেশ্য ছিল ভোট পরবর্তী হিংসার ভয় কাটিয়ে, ব্যবসায়ীদের মধ্যে সাহস জোগানো। উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব ও কর্মীরা।  এ বিষয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক রবিন মজুমদার বলেন, কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তা কোনভাবেই নষ্ট করা যাবে না। কোনো অসাধু ব্যক্তি দলের নাম করে হিংসা ছড়ানোর চেষ্টা করলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের কাছে সেই বার্তা তুলে ধরতেই এদিন দলের পক্ষ থেকে সৌজন্যমূলক সাক্ষাৎ করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ