নয়াদিল্লি: সিজেপির আন্দোলনের জেরে এই মুহূর্তে গোটা দেশে পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিজিৎ দিপকে। আপাতত আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। এবার ছেলের বিয়ে দিতে চাইছে অভিজিতের পরিবার। মা অনিতা জানিয়েছেন, ‘সিজেপির আন্দোলনের আগে থেকেই অভিজিতের বিয়ের কথাবার্তা চলছে। এখন আরও বেশি হচ্ছে।’ চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই শুভ কাজ সম্পন্ন করতে চাইছে পরিবার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অভিজিতের উপরেই ছেড়ে দিয়েছে তাঁরা।



